spot_img

২৭ অক্টোবর সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে ২৭ অক্টোবর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এই ব্যাপারে বলেন, বিরোধী দলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সরকারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সরকার চাইলে যে কোন কর্মসূচি পালন করতে পারে। কিন্তু একই দিনে পাল্টা কর্মসুচি দিয়ে বিশৃঙ্খলা করা কাম্য নয়।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ৩ নভেম্বর মহাসমাবেশ সফলে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সভায় আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ইসলামী আন্দোলন দেশে আদর্শিক পরিবর্তনে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। এজন্য জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এতে জনগণ ভোট দিলে আওয়ামী লীগ নির্বাচিত হবে। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের পথে না গিয়ে সরকার যেনতেন নির্বচান দিয়ে পুনরায় ক্ষমতায় যেতে পাগল হয়ে উঠছে। জনগণ এক মুহুর্তও সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। এটা তারা কেন বুঝতেছে না? কারণ জনগণ আওয়ামী লীগের সাথে নেই।

এ আরও সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আলআমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ফ্যাসিবাদ ও কতৃত্ববাদী শাসনব্যবস্থার যাঁতাকলে জাতি আজ বন্দি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের মহড়া চলছে। গতকাল সেগুনবাগিচাস্থ আত-ত্বরিক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় সিরাত প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিয়া কারীমিয়ার শিক্ষাসচিব মুফতি হেমায়েতুল্লাহ, খতিব মুফতি শামসোদ্দোহা আশরাফি, মুফতী এনায়েত কবির, জহির উদ্দিন বাবর, মাওলানা মুনীরুল ইসলাম, নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, ডা. শহীদুল ইসলাম, নুরুজ্জান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মাওলানা জিয়াউল আশরাফ মাওলানা কামাল হোসাইন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ