spot_img
spot_img

গাজ্জার তিন হাসপাতাল ঘিরে রেখেছে ইসরাইলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার বৃহৎ হাসপাতাল আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।

শুক্রবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে টেলিফোনে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছেন।

আল-শিফা হাসপাতালের ভেতর থেকেই টেলিফোনে কথা বলেন এই চিকিৎসক। তিনি জানান, আল-শিফা, রানতিসি এবং আল-নাসর হাসপাতাল এখন ইসরায়েলিদের কাছে জিম্মি হয়ে আছে।

তিনি আরও জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে গাজ্জার সবচেয়ে বড় ও আধুনিক হাসপাতাল আল-শিফায় পাঁচবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রসূতি ওয়ার্ডসহ হাসপাতালের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মুখপাত্র জানিয়েছেন, জ্বালানির অভাবে এখন আল-শিফা হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছে। যদি জ্বালানি সরবরাহ না করা হয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এটির কার্যক্রম বন্ধ করে দিতে তারা বাধ্য হবেন। আর এমনটি হলে গাজ্জায় মানবিক বিপর্যয় দেখা দেবে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ