spot_img

৪৮ ঘণ্টায় ২৫ টির বেশি ইসরাইলী সামরিক যান ধ্বংস করেছে হামাস : আবু উবাইদা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন ৪৮ ঘণ্টায় ২৫ টির বেশি ইসরাইলী সামরিক যান ধ্বংস করেছে তারা।

রোববার (১২ নভেম্বর) তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

এক বিবৃতিতে আবু উবাইদা জানান, স্থল অভিযান শুরুর পর ইহুদি সেনাদের ১৬০টির বেশি যান ধ্বংস করেছি। গত ৪৮ ঘণ্টায় ধ্বংস করেছি ২৫ টির বেশি সামরিক যান । লড়াইটা অসম হতে পারে। তবে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আতঙ্কে আর চাপে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের নতুন ভিডিও প্রকাশ করে কাশেম ব্রিগেড। গাজ্জায় ইহুদি বাহিনীর সামরিক যান লক্ষ্য করে হামলার দৃশ্য ধরা পড়ে এতে। বডিক্যামে ধারণকৃত ফুটেজে দেখা যায়, হামাস যোদ্ধাদের ছোঁড়া গোলার আঘাতে ইসরাইলের ট্যাংক ধ্বংসের চিত্র।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ