spot_img

ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানালো নেলসন ম্যান্ডেলার নাতি

ইসরাইলের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ও দেশটির পার্লামেন্ট সদস্য ম্যান্ডলা ম্যান্ডেলা। সেই সঙ্গে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া থেকেও ইসরাইলি দূতাবাস বন্ধের আহ্বান জানান তিনি।

তার এমন দাবির সঙ্গে একমত পোষণ করেছেন দেশটির ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টির সেক্রেটারি-জেনারেল ফিকিলে এমবালুলা।

প্রসঙ্গত, গত সপ্তাহে, গাজ্জা উপত্যাকায় বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলার কারণে তেল আবিব থেকে সকল কূটনীতিকদের ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

গত শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে দেশটির মুসলিম খ্রিষ্টান এমনকি ইহুদি সম্প্রদায়ের লোকজনও অংশগ্রহণ করে। এসময় বিক্ষোভকারীরা গাজ্জায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজ্জায় ইসরাইলি বাহিনীর হামলা শুরুর পর থেকে এক ডজনেরও বেশি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ