বিশ্বমানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ২২টি সামরিক যান ধ্বংস ও ৯জন সেনাকে হত্যার দাবী করলো ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের অন্যতম সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আজ সকাল থেকে চলমান যুদ্ধে গাজ্জায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরাইলী সেনাদের ২২টি সামরিক যান আংশিক ও সম্পূর্ণরূপে ধ্বংস ও ৯জন সদস্যকে হত্যা করতে সক্ষম হয়েছে আমাদের মুজাহিদীন।
উল্লেখ্য, আমেরিকা ও পশিমাদের সরাসরি সহায়তায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এখন পর্যন্ত ১১ হাজার ২৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে ৪৬৩০ জন হলো শিশু এবং ৩১৩০ জন নারী। এছাড়া আহতের সংখ্যা প্রায় ২৯ হাজার। যার মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু!
সূত্র: টিআরটি আরাবি











