spot_img
spot_img

হামাসের হাতে ইসরাইলের আরো ২ সৈন্য নিহত

গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আরো ২ জন সৈন্য নিহত হয়েছে।

আজ বুধবার (১৫ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছে অবৈধ দেশটির সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাঁজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন সময়ে এ দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ২৬ বছর বয়সী ক্যাপ্টেন ইয়েদিদিয়া আশের লেভ অন্যজন ২৭ বছর বয়সী ক্যাপ্টেন ওমরি ইয়োসেফ ডেভিড।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গাজ্জায় স্থল আক্রমণের পর থেকে এ নিয়ে মোট ৪৮ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

এদিকে, গাজ্জা উপত্যকা থেকে তেল আবিবে হামাসের রকেট হামলায় আরো ২ জন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

অন্যদিকে, পশ্চিম তীরের একটি সাইকেলের দোকানে অগ্নিসংযোগের জন্য ৭ জন ইসরাইলি সৈন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এছাড়াও দখলকৃত পশ্চিম তীরে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী বলে জানিয়েছে আল ওয়াফা নিউজ এজেন্সি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ