spot_img
spot_img

ইসরাইলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য হামাস প্রস্তুত রয়েছে : ইসমাইল হানিয়া

ইসরাইলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।

হামাস প্রধান বলেন, যদি শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ করতে চায়, তবে আমাদের লড়াইয়ের ক্ষমতা আমাদের শত্রুর চেয়েও দীর্ঘ এবং আমাদের প্রতিরোধই চূড়ান্তভাবে জয়ী হবে।

তিনি ইঙ্গিত দেন, ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ে লিপ্ত এবং শুধুমাত্র তারাই এতে বিজয়ী হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিন রেকর্ডকৃত এক বক্তৃতায় ইসমাইল হানিয়া ‘গাজ্জার মাটিতে প্রতিরোধ যোদ্ধাদের অর্জিত বিজয়গুলোর’ দিকে ইঙ্গিত করে বলেন, ‘প্রতিরোধের বীর নায়করা গাজ্জায় গৌরবের ইতিহাস লিখছেন। নিজেদের বীরত্ব, সাহস এবং সাহসিকতা প্রমাণ করে তারা শত্রুর সেনাবাহিনী এবং তাদের যানবাহনকে বেদনাদায়ক আঘাত দিচ্ছেন।’

২০০৫ সালে গাজ্জা থেকে ইসরাইলের বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইসমাইল হানিয়া বলেন, ‘আল-কাসসাম ব্রিগেড এবং প্রতিরোধ দলগুলো গাজ্জায় ইসরাইলি দখলদারিত্বকে পরাজিত করবে, যেমনটি তারা ১৮ বছর আগে করেছিল। বিশ্ব এটাই প্রত্যক্ষ করবে।’

তিনি আরও বলেন, ‘তারা (ইসরাইল) আরও ব্যর্থতা, হতাশা এবং পরাজয় ছাড়া আর কিছুই পাবে না।’

হানিয়া বলেন, ‘ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি বা জোরপূর্বক বন্দিদের পুনরুদ্ধারের বিষয়ে শত্রুদের যে লক্ষ্য ও পরিকল্পনা ছিল সেটিকে ব্যর্থ করে দিয়েছে গাজ্জার বাসিন্দা এবং প্রতিরোধ যোদ্ধারা।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ