spot_img

জ্বালানি পাঠানো নয়, বরং পুরো গাজ্জা জ্বালিয়ে দিন: ইসরাইলের ডেপুটি স্পিকার

গাজ্জা উপত্যকায় প্রয়োজনীয় জ্বালানি সংকটের কারণে ব্যবহার করা যাচ্ছে না হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জাম গুলো। যার ফলে হাসপাতালেই মারা যাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। এছাড়াও দুর্বিষহ হয়ে উঠেছে অবরুদ্ধ ছিট মহলের জনজীবন। তবে এমন সময় সেখানে জ্বালানি প্রবেশের পরিবর্তে পুরো গাজ্জা উপত্যকা জ্বালিয়ে দেওয়ার পরামর্শের মাধ্যমে রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছেন ইসরাইলি নেসেটের ডেপুটি স্পিকার নিস্সিম ভাতুরি।

এছাড়াও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে থাকা সকল বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানে কোন ধরনের জ্বালানি ও পানি প্রবেশের প্রতি অসম্মতিও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ নভেম্বর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ ভয়ংকর বার্তা প্রদান করেন এ উগ্রবাদী ডেপুটি স্পিকার।

তিনি বলেন, “গাজ্জায় ইন্টারনেট রয়েছে কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছি আমরা। যার মাধ্যমে এটা বোঝায় যে আমরা অনেক বেশি মানবিক ও কিছুই শিখতে পারিনি। এই মুহূর্তেই গাজ্জা জ্বালিয়ে দিন। সেখানে জ্বালানি ও পানি বন্ধ রাখুন, যতক্ষণ না পর্যন্ত বন্দিরা ফিরে আসছে।”

প্রসঙ্গত, গাজ্জা উপত্যকা ও ফিলিস্তিনিদের নিয়ে ইসরাইলি রাজনীতিবিদদের করা এটিই সর্বশেষ উস্কানিমূলক বক্তব্য। এর আগে, অবরুদ্ধ ছিট মহলে পারমানবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছিলেন দেশটির ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিইয়াহু।

উল্লেখ্য, শনিবার বিদ্যুৎ বিভ্রাটের ফলে আল শিফা হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসারত অবস্থায় নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সূত্র: আর টি ও আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ