অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধে গত ২৭ অক্টোবরের পর থেকে ১ লাখেরও বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “গাজ্জা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর থেকে এক লাখেরও বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে।”
প্রসঙ্গত, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে লড়াইয়ে ইসরাইলের জন্য ‘কেন্দ্রীয় ভূমিকা’ পালন করেছে এই আর্টিলারি শেল। কারণ এই শেল নিক্ষেপের মাধ্যমে ইসরাইলের স্থল বাহিনীর সদস্যদের তীব্র গোলাগুলির মধ্যে কভার প্রদান করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











