spot_img

গাজ্জার ডাক্তারদের শ্রদ্ধা জানাতে পাকিস্তানে ডাক্তারদের বিশাল র‍্যালি

দখলকৃত ফিলিস্তিনের গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যা বন্ধ ও এতে জীবনের ঝুঁকি নিয়ে আহত ফিলিস্তিনিদের সেবা দিয়ে যাওয়া ডাক্তার স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানাতে পাকিস্তানি ডাক্তারদের একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) করাচিতে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

‘সাদা কোট পদযাত্রা’ নামে আয়োজিত র‍্যালিটি করাচির আগা খান হাসপাতাল থেকে শুরু হয়ে স্টেডিয়াম রোগে গিয়ে থামে। র‍্যালিতে পাকিস্তানি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরকে চিকিৎসা ইউনিফর্ম পরিহিত অবস্থায় ফিলিস্তিনি পতাকা নাড়তে নাড়তে র‍্যালিতে যোগ দিতে দেখা যায়। এসময় ব্যস্ততম বাণিজ্যিক নগরীটি তাদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ও ‘লাব্বাইক ইয়া গাজ্জা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে। আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে ফিলিস্তিন মুক্তির দাবী ও গাজ্জায় তাদের যোগদানের তীব্র আকাঙ্খা সূচক স্লোগান। তন্মধ্যে অনেককে নিজ গলায় ফিলিস্তিনি জাতীয়তার প্রতীক কুফিয়া রুমালও ঝুলিয়ে রাখতে দেখা যায়।

র‍্যালিতে বক্তব্যকালে জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি রেজ্যুলিউশনের বিরুদ্ধে ভেটো দেওয়ায় আমেরিকার তীব্র সমালোচনা করে জামাতে ইসলাম করাচির প্রধান হাফেজ নাঈমুর রহমান বলেন, এটি অবৈধ রাষ্ট্র ইসরাইলকে গণহত্যার আরেকটি লাইসেন্স দেওয়ার সমান।

জীবনের মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও গাজ্জায় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দিয়ে যাওয়ায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, ইসরাইলী বর্বরেরা এক হাতে নারী-শিশু, বয়োবৃদ্ধ সহ নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে অপরদিকে হত্যার সংখ্যা বাড়াতে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, এম্বুলেন্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরেও হামলা চালাচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতেও ফিলিস্তিনিদের সেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা দমে যাননি। বরং জীবনের সর্বোচ্চ ঝুঁকি সত্ত্বেও আহতদের সেবা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পুরো বিশ্বের জন্য অনন্য নজির স্থাপন করেছেন।

এসময় র‍্যালি থেকে আবারও সম্মিলিতভাবে গাজ্জায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবী জানানো হয়। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয়।

উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা ১৭ হাজার ৭০০ তে গিয়ে।পৌঁছেছে।

এছাড়া ৪৮ হাজার ৭৮০ ফিলিস্তিনি তাদের ভয়াবহ নৃশংসতা ও বর্বরতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসা বিহীন অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেননা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে গাজ্জার চিকিৎসা ও স্বাস্থ্যখাতের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মেডিকেল, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। উন্নতমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও দিয়ে রেখেছে নিষেধাজ্ঞা।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ