spot_img
spot_img

রাফায় ইসরাইলী বিমান হামলায় শহীদ ২৩ ফিলিস্তিনি

ফিলিস্তিনের রাফাহ সীমান্ত এলাকায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় শিশুসহ ২৩ ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজ্জা গণহত্যায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা ১৮ হাজার ৪১২ তে গিয়ে পৌঁছেছে। রাফাহ সীমান্ত এলাকায় ইহুদিবাদী দখলদারদের বর্বরোচিত বিমান হামলায় শিশুসহ ২৩ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আহতের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়েছে। ৫০ হাজার ১০০ তে গিয়ে পৌঁছেছে আহতের সংখ্যা।

উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় ইসরাইল দখলকৃত ফিলিস্তিনের গাজ্জায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞে মেতে উঠে। হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি এই অজুহাতের আড়ালে তারা বাস্তবায়ন করছে জাতি নিধনের মতো ইতিহাসের জঘন্যতম অপরাধ।

তাদের ভয়াবহ নৃশংসতা ও বর্বরতার শিকার হয়ে যেসব ফিলিস্তিনি বেঁচে আছেন তারা উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেননা, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে গাজ্জার চিকিৎসা ও স্বাস্থ্যখাতের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মেডিকেল, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। উন্নতমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও দিয়ে রেখেছে নিষেধাজ্ঞা।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ