spot_img

গাজ্জায় পৈশাচিক ও বাণিজ্যিক যুদ্ধ করছে আমেরিকা: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রির বিষয়টির ইঙ্গিত দিয়ে একে ওয়াশিংটনের ক্ষেত্রে ‘পৈশাচিক রক্ত পিপাসু বাণিজ্যিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি বলেন, গত দুই মাসে ইসরাইলের কাছে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে ওয়াশিংটন। যার মাধ্যমে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নারী ও শিশুসহ হাজার হাজার বেসামরিক নাগরিকদের হত্যা করেছে তেল আবিব।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভেনেজুয়েলার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্তমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৃহত্তর অস্ত্র সংস্থাগুলো বিশেষ করে আমেরিকা তেল আবিবের কাছে ৩২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। এই অস্ত্র ফিলিস্তিনি শিশু, মহিলা ও বয়স্ক ব্যক্তিদের রক্ত ঝরাতে ব্যবহার হয়েছে।

আমেরিকার এই পদক্ষেপকে তিনি বর্বরতা বলে অভিহিত করে এর নিন্দা জানান।

তিনি আরও বলেন, গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ হল পৈশাচিক রক্ত পিপাসু বাণিজ্যিক যুদ্ধ। যা ইতিপূর্বে বিশ্ব দেখেনি। গাজ্জায় ইসরাইলের দ্বারা সংগঠিত গণহত্যামূলক অপরাধগুলো আমাকে এডলফ হিটলারের জঘন্য অপরাধগুলোকে স্মরণ করিয়ে দেয়।

মাদুরো বলেন, আমরা ইসরাইল কর্তৃক সংঘটিত অপরাধগুলোর বিষয়ে কথা বলতেই থাকব। আমরা কখনোই নীরব থাকবো না, এই ধরনের নৃশংস অপরাধের মুখে আমরা নীরব থাকতে পারিনা।

উল্লেখ্য, গাজ্জা উপত্যকায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ১৮ হাজার ৪০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে ইয়াতিম হয়েছে ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশু।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ