spot_img

আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরাইলি বন্দিও মুক্তি পাবে না: আবু হামজা

ভূপৃষ্ঠের সমস্ত শক্তি একত্রিত হলেও গাজ্জা উপত্যকায় আটক একজন ইসরাইলি বন্দিকেও জীবিত মুক্ত করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তায় এ হুশিয়ারি দেন ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা।

আবু হামজা বলেন, আমাদের হাতে আটক ইসরাইলি বন্দি ও সেনাদের ভাগ্যে দু’টি জিনিস লেখা রয়েছে। হয় ইসরাইল গর্দভের মতো বোমা মেরে তাদেরকে উদ্ধারের চেষ্টা করবে। সেক্ষেত্রে সকল বন্দির মৃত্যু হবে। অথবা পরিপূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করে আমাদের শর্ত মেনে তাদেরকে জীবিত মুক্ত করে নিয়ে যেতে হবে।

আবু হামজা অডিও বার্তার অন্য অংশে গাজ্জা উপত্যকার সংঘর্ষে ডজনে ডজনে ইসরাইলি সেনা হত্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মুখোমুখি সংঘাতে দখলদার সেনাদের ভয়াবহ ক্ষতি হলেও তারা সেসব ক্ষতির কথা প্রকাশ করছে না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ