spot_img
spot_img

গাজ্জার বীরেরা যুদ্ধক্ষেত্রে অবিচল রয়েছে : হামাস প্রধান

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজ্জার বীরেরা যুদ্ধক্ষেত্রে অবিচল রয়েছে এবং দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হচ্ছে। এ সময় তিনি গাজ্জার শুজাইয়া, গাজ্জা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির এবং অন্যান্য জায়গার বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা উল্লেখ করেন।

বুধবার (১৩ ডিসেম্বর) এক টেলভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।

হামাস প্রধান বলেন, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীরদর্পে দখলদার ইসরাইলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান।

হামাস প্রধান ৭ অক্টোবরের অভিযানের প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল সফল যা দখলদার ইসরাইলের জন্য ছিল বিপর্যয়। এই অভিযান দখলদার ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে কাঁপিয়ে দিয়েছে।

তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ