spot_img

ইসরাইল অভিমুখী আরেকটি জাহাজ আটক করল ইয়েমেনের হুথিরা

ইহুদিবাদী ইসরাইল অভিমুখী আরেকটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথিরা। বাবেল মান্দেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে।

সূত্রটি বলছে, মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের হুথিরা এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ আজই দাবি করেছিল, লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অবশ্য ইয়েমেনের হুথিদের সূত্র বলছে, ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরিমধ্যে লোহিত সাগরে ইসরাইল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এর আগেও ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনের হুথিরা। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বাবেল মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ