spot_img
spot_img

হামাসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।

হামাসের সমর্থনে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয় এবং রামাল্লা শহর জুড়ে মিছিল বের করে।

মিছিলে গাজ্জার প্রতি সমর্থন জানানো হয়। এছাড়াও অংশগ্রহণকারীরা হামাসের পতাকা ও ব্যানার প্রদর্শন করে।

এদিকে নাবলুস শহরে আরো একটি মিছিল বের করে ফিলিস্তিনিরা। যেখানে গাজ্জার শহীদদের ছবি ও সবুজ পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৪ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় হামাস। যার মূল লক্ষ্য ছিল ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত’ ফিলিস্তিনি অঞ্চলকে দখলদার ইসরাইলের কবল থেকে মুক্ত করা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ