ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বন্ধ করে দেয়া হয়েছিল গাজ্জা উপত্যকায় প্রবেশের অন্যতম সীমান্ত কেরাম শালোম। তবে প্রায় দুই মাসেরও বেশি সময় পরে অবরুদ্ধ ছিট মহলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এই সীমান্ত টি পুনরায় খুলতে বাধ্য হয়েছে দখলদার ইসরাইল।
কর্মকর্তারা জানিয়েছেন, গাজ্জায় আরো বেশি খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ও ইসরাইলের সমন্বয়ে সীমান্তটি পুনরায় চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন একজন একজন সীমান্তরক্ষী।
মিশর রেড ক্রিসেন্টের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মানবিক সহায়তা নিয়ে মোট ৭৯টি ট্রাক কেরাম শালোম অতিক্রম করে গাজ্জায় অনুপ্রবেশ করেছে।
উল্লেখ্য, গত মাসের বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এই সীমান্তটি খুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। চুক্তি অনুযায়ী প্রতিদিন মানবিক সহায়তা সামগ্রী বোঝাই ২০০ টি ট্রাক গাজ্জায় প্রবেশ করবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর










