spot_img

গাজ্জায় সামরিকভাবে ব্যর্থ হয়ে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা করছে ইসরাইল: হামাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় সামরিকভাবে ব্যর্থ হয়ে সেখানের নিরিহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসীমুলক কার্যক্রম শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের সিনিয়র নেতা ইজ্জত আল রিস্ক এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন।

তার এই বিবৃতিটি, গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত আল মাঘাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলার পরপরই এসেছে যেখানে, ৭০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, “গাজ্জায় যখন নাজি সেনাবাহিনী হামাস বীর যোদ্ধাদের সামনে পরাজয়ের সম্মুখীন, ঠিক তখনই তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাহায্য নিয়ে সাধারণ নাগরিকদের উপর সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ