spot_img
spot_img

হামাস সন্ত্রাসী গোষ্ঠী নয়, রাজনৈতিক আন্দোলন : জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করেন না জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্কাই নিউজের একজন প্রতিনিধির সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।

হামাসকে নির্মূল করা এবং গাজ্জায় হামাস গোষ্ঠীকে কোনও শাসনের সুযোগ না দেওয়ার জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক লক্ষ্যের সম্ভাব্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গ্রিফিথস জবাব দেন, হামাস আমাদের জন্য সন্ত্রাসী গোষ্ঠী নয়। আপনি জানেন, এটি একটি রাজনৈতিক আন্দোলন।

তিনি বলেন, আমি মনে করি, আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া হামাসকে উৎখাত করা খুবই কঠিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ