spot_img
spot_img

গাজ্জায় গণহত্যা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

গাজ্জায় ফিলিস্তিনিদের ওপর চালানো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমাদের সবার উচিৎ ফিলিস্তিনিদের সহায়তা করা। গাজ্জায় যা চলছে, আমি মনে করি এটি গণহত্যা। এ ধরনের গণহত্যাকে আমি কখনও সমর্থন করি না। এই আগ্রাসন এবং যুদ্ধ থামানো প্রয়োজন। তাদের বাঁচার অধিকার রয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের জন্য কিছু সহায়তা পাঠিয়েছে। আমি বিশ্বের সবাইকে ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ জনগণকে সহায়তা করার আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী বলেন, এটি স্পষ্ট যে, ফিলিস্তিনি জনগণ তাদের নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে। ১৯৬৭ সালের জাতিসংঘের দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র গঠন করা প্রয়োজন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি মিউনিখে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ