spot_img
spot_img

মালয়েশিয়ায় ৫৪ দিনে ১৪ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী আটক

দুই মাসেরও কম সময়ে ১৪ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৫২৮টি অভিযান পরিচালনা মাধ্যমে ১৪ হাজার ৩৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তবে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি।

মহাপরিচালক রুসলিন জুসোহ বলেন, একই সময়ে অভিবাসন আইনের অধীনে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অপরাধে ১৩৯ নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা টিভিতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলছিলেন, এ অভিযান কেবল অবৈধ অভিবাসীদের লক্ষ্যে করা হচ্ছে না, নিয়োগকর্তাদেরও করা হচ্ছে। কিছু নিয়োগকর্তা আছেন যারা বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া এড়াতে চান, তারা লেভি দিতে চান না। এটি ভুল, কারণ দেশে আইন রয়েছে যা অবশ্যই অনুসরণ করা উচিৎ।

১ মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম) শুরু হলেও অভিবাসন বিভাগ অনথিভুক্ত বিদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুসলিন জুসোহ।

প্রত্যাবাসন কর্মসূচি যা ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে, এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন বিভাগের নির্ধারিত শর্ত পূরণ করার পরে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে বৈধ ভ্রমণ নথি এবং একটি ফিরতি টিকিট অন্তর্ভুক্ত করতে হবে।

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় বিদেশি কর্মীদের তথ্য হিসাবে রুসলিন বলেছেন, মালয়েশিয়ায় মোট ২১ লাখ ২৩ হাজার ৪৯ জন বিদেশি কর্মী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ বাংলাদেশ থেকে এসেছেন। তারপর ইন্দোনেশিয়া থেকে ৪ লাখ ৯৬ হাজার ৮৩, নেপাল থেকে ৩ লাখ ৬৭ হাজার ৪৯৮, মায়ানমার থেকে ১ লাখ ৬৩ হাজার ৩২৪ এবং ভারত থেকে এসেছেন ১ লাখ ১৯ হাজার ৭০৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ