spot_img
spot_img

রাতে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবানা

তীব্র তাপদাহের পর গতকাল বৃষ্টি হয়েছিল রাজধানীতে। গতকালের মতো আজ শুক্রবার (৩ মে) রাতেও ঢাকায় নামতে পারে ঝুম বৃষ্টি।

মার্কিন আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এরসঙ্গে থাকবে বজ্রপাত। সবমিলিয়ে ১ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে।

অ্যাকুওয়েদার আরও জানিয়েছে, রাতের বেলা ঢাকার তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা অনুভূত হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার প্রায় সব অংশের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ