spot_img

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

সরকারি কর্মচারি বিধিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসেব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২ জুলাই) এ নিয়ে এক রিটের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

প্রতি বছর সরকারি চাকরিজীবীদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বলেন দুর্নীতি বন্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে। বিভিন্ন গণমাধ্যমে যে হারে দুর্নীতির খবর দেখা যাচ্ছে, তা বিষ্ময়কর হয়ে পড়ছি আমরা। দুর্নীতি দেশের উন্নয়নের অন্তরায়। যেকোনো উপায়ে এটি থামাতেই হবে। শুধু সরকার নয়, জনগণকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল, যার শুনানি হলো আজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ