spot_img
spot_img

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্মের সমন্বয়করা বঙ্গভবনে গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৬টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ