spot_img
spot_img

র‍্যাবের নতুন প্রধান শহিদুর রহমান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। তিনি এখন র‍্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ