spot_img
spot_img

সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : মোদীকে ড. ইউনূস

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অতিরঞ্জিত করে কোনও কোনও প্রতিবেদনে প্রচার করা হচ্ছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূস।

শুক্রবার (১৬ আগস্ট) এক ফোনালাপে তিনি মোদীর কাছে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। যাতে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে সরেজমিনে রিপোর্ট করতে পারে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গ তুললে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সংখ্যালঘুসহ দেশের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ