spot_img
spot_imgspot_img

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত প্রায় ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ