spot_img

অবশেষে মিথ্যা ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেলেন মাওলানা মামুনুল হক

অবশেষে মিথ্যা ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হক ও তাঁর দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পড়ে খবর পেয়ে স্থানীয় আলেম-উলামারা মাওলানা মামুনুল হক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন।

ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল ঢাকার জামিয়া রহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পড়ে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করানো হয়। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পড়ে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ