spot_img

ইসরাইলকে জাতিসংঘ থেকে বের করে দেয়ার সময় এসেছে : ইরান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ এবং লেবাননে আগ্রাসন চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

রোববার (১০ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসি ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গরিবাবাদি বলেন, ইহুদিবাদী ইসরাইল যে কেবল জাতিসংঘের আইনগুলো লঙ্ঘন করেছে তাই নয়; সেইসঙ্গে এই সরকার জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং জাতিসংঘর ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা আনরোয়ার কার্যক্রম নিষিদ্ধ করেছে। কাজেই এরকম একটি অবৈধ সরকারকে জাতিসংঘের সদস্যপদ দিয়ে রাখার আর কোনো যৌক্তিকতা নেই।

ইরানের এই উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত গাজ্জায় জাতিসংঘের শত শত কর্মীকে হত্যা করেছে এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশ অমান্য করেছে। তিনি গাজ্জা উপত্যকা ও লেবাননের চলমান পরিস্থিতিকে বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন।

গরিবাবাদি বলেন, গাজা ও লেবানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, জাতিগত শুদ্ধি অভিযান ও গণহত্যা চালাতে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ ইসরাইলকে সব রকম সহযোগিতা করে যাচ্ছে। কাজেই পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কোনো কথা বলার সব রকম যোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ