spot_img
spot_img

১ ট্রিলিয়ন ডলার সমমূল্যের লিথিয়াম মজুদ রয়েছে আফগানিস্তানে : শিল্প ও বাণিজ্যমন্ত্রী

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে আনুমানিক এক ট্রিলিয়ন ডলার সমমূল্যের লিথিয়াম মজুদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি।

বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদ- বিশেষ করে লিথিয়ামের দিক থেকে আফগানিস্তানকে অন্যতম ধনী দেশ হিসেবে বিবেচনা করা হয়।

নুরুদ্দিন আজিজি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, আমাদের কাছে শুধুমাত্র একটি খনিজ পদার্থের প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। যার মূল্য আনুমানিক এক ট্রিলিয়ন ডলার। আলহামদুলিল্লাহ, আজ সমগ্র বিশ্বের আফগানিস্তানের লিথিয়াম প্রয়োজন।

প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তিতে লিথিয়ামের ব্যবহার উল্লেখযোগ্য। যেমন মোবাইল, কম্পিউটার, ড্রোন ও ইলেকট্রিক যানবাহনে ব্যবহৃত ব্যাটারি তৈরিতে লিথিয়ামের প্রয়োজন পড়ে।

লিথিয়াম খনিতে আফগান বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য অগ্রাধিকার দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের লিথিয়াম খনিতে বিনিয়োগের বিষয়ে এখনো পর্যন্ত কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়নি।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ