spot_img
spot_img

বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় পাকিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

তিনি বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে অনেক ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ