spot_img
spot_img

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার ফুল দিয়ে শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ফুল দেবার পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ