পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অন্তবর্তী সরকার এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চায়। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করার জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম বলেন, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে ৯ হন হতে পারে। সশস্ত্রবাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।











