spot_img
spot_img

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশী আহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে হবিল ও তার পিতা বেলালসহ সাত থেকে আটজন বাংলাদেশী তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে হাবিল আহত হন। তার বুকে গুলি লেগেছে। হাবিলকে চিকিৎসার জন্য শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। শব্দ শোনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে কোনো আলামত পায়নি। গুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিস্তারিত বলা যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ