spot_img
spot_img

পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরের জেনিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তিনটি পৃথক বোমা হামলায় ৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিনের পূর্বাঞ্চলীয় একটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় ১৬ বছর বয়সি আহমেদ আল সাদি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, কাবাতিয়া শহরে একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে চালানো দ্বিতীয় হামলায় দুজন নিহত হয়েছেন।আর মধ্য জেনিনে তৃতীয় হামলায় আরও দুজন নিহত হয়েছে।

জেনিনের গভর্নর কামাল আবু আল রুব সংবাদ সংস্থা এএফপিকে জানান, সাদি নিহত হওয়ার পর কাবাতিয়ায় একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে আরও দুই যুবক নিহত হয়েছে। কিছুক্ষণ পর, জেনিনে আরেকটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক নিহত হয়।

ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুদিন পর ২১ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম তীরের শহরটিতে অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ