spot_img
spot_img

অপসংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতি চর্চা জরুরি: মুফতী হারুন ইযহার

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার বলেছেন, অপসংস্কৃতির আগ্রাসন রোধে এবং তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইসলামী সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের আত্মা ও আচরণের পরিমার্জন করে, অশ্লীলতা ও ভিনদেশি অপসংস্কৃতি থেকে সমাজকে মুক্ত রেখে সুস্থ ধারার জীবনবোধ ও নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ মাসব্যাপী বইমেলায় ‘ইসলামে নানাবিধ অধিকার ও সমকালীন প্রসঙ্গ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী হারুন ইযহার বলেন, আমি আশা করি বইটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক চিন্তাভাবনার সুযোগ তৈরি হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম এতে অনেক উপকৃত হবে।

চট্টগ্রাম আয-যিহান পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি রচনা করেছেন লেখক ও গবেষক মাওলানা ড. আবিদুর রহমান তালুকদার।

মাওলানা আনোয়ার হোসেন রাব্বানীর সঞ্চালনায় এবং মাওলানা ড. আবিদুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়বী, মাওলানা মানজারুল কাদের চৌধুরী, আয-যিহান পাবলিকেশনের সত্ত্বাধিকারী মাওলানা জাহেদুল ইসলাম যিহান ও ইনসাফের চট্টগ্রাম প্রতিনিধি মাওলানা মাহবুবুল মান্নান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ