spot_img
spot_img

আ’লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না : নাহিদ

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। এটিই শহীদদের প্রতি অঙ্গীকার। আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাই এবং আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করাব।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত ‘হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয়। বিগত ১৫ বছরে স্বৈরশাসকরা বিশ্ববিদ্যালয়ে ভয়ের সংস্কৃতি চালু করেছিল।

তিনি বলেন, আমরা পরিবর্তনের যে স্বাদ পাচ্ছি, তা অব্যাহত থাকলে জাতির পরিবর্তন হতে বেশি সময় লাগবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ