spot_img
spot_img

আয়নাঘর পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন।

আজ (১২ ফেব্রুয়ারি), প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন যান।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, আজ (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন।

এর আগে, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং তখন বন্দিদের রাখা হতো এমন স্থাপনাগুলোর মধ্যে আয়নাঘর একটি। কমিশনের সদস্যদের আহ্বানেই এই পরিদর্শন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ