spot_img
spot_img

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল, প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে কি না, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা তদন্ত করে দেখছে। আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন।

এসময় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ