spot_img
spot_img

আয়নাঘর দেখার পরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করে নির্লজ্জতা দেখাচ্ছে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “পুরো বিশ্ব যখন আয়নাঘর দেখেছে, তখনও ফ্যাসিবাদী শক্তি সেটি অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে।”

তিনি বলেন, “তবে তাদের অস্বীকার করেও কোনো লাভ হবে না। কারণ ইতোমধ্যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়েছে, ঠিক তেমনি আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও প্রকাশিত হবে।”

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় ও আন্তর্জাতিকভাবে ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে।”

আয়নাঘর পরিদর্শনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “শুধুমাত্র রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি। সেই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

এই আয়নাঘর পরিদর্শন এবং তারুণ্যের উৎসবে বিভিন্ন গণমাধ্যমকর্মী, ভুক্তভোগী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ