spot_img
spot_img

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহণ করেছেন।

বৈঠকে অংশ নিয়েছে নাসীররুদ্দীন পাটোয়ারির নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ