spot_img
spot_img

ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। যত ছোট-বড়, মাঝারি ও ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনো দ্বিধা নেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। নতুন বাংলাদেশ গড়তে আইনের পরিবর্তন দরকার। আর তা হবে ঐক্যের ভিত্তিতে। কারোর ওপর চাপিয়ে দেওয়া হবে না। সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। কমিশন ও সরকার শুধুমাত্র সাচিবিক সহযোগিতা দেবে।

তিনি বলেন, দেশ, দেশের জনগণ ও রাজনৈতিক দল ছাড়াও আন্তর্জাতিকভাবে সরকারের সমর্থন গড়ে উঠেছে। সে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না। পদে পদে তারা ব্যাহত হচ্ছে। বহুবার প্ররোচনা করেও গল্প টিকাতে পারছে না তারা। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপপ্রচার চালাতে গিয়েও পারেনি তারা।

জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে, কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ