বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৫-২৬ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুহাম্মাদ আব্দুল আজিজকে কেন্দ্রীয় সভাপতি, আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদারকে সভাপতি পরিষদ হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় সংগঠক সম্মেলন বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক নির্বাচিতদের শপথ পাঠ করান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।










