spot_img

৪৫টি রাষ্ট্রে কুরআনের ১২ লাখ কপি বিতরণ করবে সৌদি

পবিত্র রমজান উপলক্ষ্যে এ বছর বিশ্বের ৪৫টি রাষ্ট্রে কুরআন কারীমের ১২ লাখ কপি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি এ প্রকল্পটির অনুমোদন দিয়েছেন।

কুরআন কারীমের এসব কপি বিতরণ করবে রাষ্ট্রটির ইসলামী ও সংস্কৃতিক কেন্দ্রগুলো এবং সৌদি দূতাবাস।

কুরআন কারীমের এসব বিশেষ কপি বাদশাহ সালমানের পক্ষ থেকে বিশ্বের মুসলিমদের প্রতি হাদিয়া।

এসব কপি অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে অত্যন্ত দক্ষতা এবং বিশেষ নৈপুণ্যের সঙ্গে ছাপানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, কুরআন কারীমের এসব কপি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোতে সরবরাহ করতে সমস্ত ব্যবস্থাপনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সূত্র: এক্সপেস নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ