টুইটার, উইকিপিডিয়ার পর জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের মূল ভূখণ্ডের থেকে আলাদা দেখিয়ে ম্যাপ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের মূল ভূখণ্ডের থেকে আলাদা করতে ব্যবহার করা হয়েছে অন্য রং। আকসাই চিনের পুরো অংশও অন্য রঙে দেখানো হয়েছে।
ভারত সরকারি ভাবে এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ না করলেও ক্ষোভ বিরাজ করছে। এর পিছনে চিনের হাত থাকতে পারে বলেও মনে করছেন ভারত।
কোন দেশে কোভিড সংক্রমণের হার কেমন, সেই চিত্র তুলে ধরতে হু-এর ড্যাশবোর্ডে ভারতের ম্যাপ রয়েছে।
তবে হু কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্রপুঞ্জের মানচিত্রের যে নির্দেশিকা রয়েছে, সেটাই তাঁরা অনুসরণ করেছেন।












