spot_img
spot_img

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের হাজীদের দেখভালের নির্দেশ সৌদি বাদশাহর

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের হাজীদের দেখভালের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

শনিবার (১৪ জুন) হারামাইন শরীফাইনের (মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ) ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ইনসাইড দা হারামাইনে’ একথা জানানো হয়।

পেজের এক পোস্টে জানানো হয়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইরানের হাজ্বীদের ব্যাপারে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের একটি সুপারিশের অনুমোদন দিয়েছেন। হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা জারি করেছেন যে, নিরাপদে দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত যেনো তারা ইরানী হাজ্বীদের সকল চাহিদা পূরণ করে এবং তাদের প্রয়োজনীয় সকল পরিষেবা নিশ্চিত করে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শুক্রবার (১৩ জুন) ইরানে ভয়াবহ হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে দেশটির সামরিক-বেসামরিক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ৬ পরমাণু বিজ্ঞানী সহ ১০ এর অধিক শীর্ষ সামরিক ব্যক্তিত্ব নিহত হোন।

এর জেরে দেশটি তাদের রীতি মোতাবেক যুদ্ধের লাল পতাকা উত্তোলন করে। পরমাণু হামলার হুমকি দেয়। আমেরিকার সাথে পরমাণু শক্তি বৃদ্ধি ও প্রকল্প কেন্দ্রিক আলোচনা বাতিল করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাতেই ইসরাইলের বিভিন্ন স্থান ও স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

গাজ্জা গণহত্যায় মেতে থাকা অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনী জানায়, ইরানের এই হামলায় এখন পর্যন্ত ৪০ এর অধিক ইসরাইলী আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ