spot_img
spot_img

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় জাপানি কোম্পানিগুলো

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ দাউদ আলী সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। চেম্বারের প্রেসিডেন্ট কোজি মোচিদার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জাপানি কোম্পানিগুলোতে দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেন।

সোমবার (৩০ জুন) সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। টোকিওর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্ভাবনাময় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ