রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। এবার ২০২৪-এর গণঅভ্যুত্থান আমরা বেহাত হতে দেব না। স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনব এবং এই স্বাধীনতাকেই আমরা রক্ষা করব। তবেই জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা।

শনিবার (৫ জুলাই) রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত নওগাঁবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এনসিপি’র এক বছর পূর্তি উপলক্ষে আমরা ৬৪ জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা নওগাঁয় এসেছি। আমরা কেবল বলছি না, শুনছিও। শহীদ পরিবারের কথা শুনছি, সাধারণ মানুষের কথা শুনছি।

তিনি বলেন, নওগাঁয় এসে দেখলাম রাস্তার অবস্থা কী করুণ। অথচ গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের মুখে আমরা শুধু “উন্নয়ন, উন্নয়ন” শুনেছি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সেই প্রতারণার সময় শেষ হয়েছে। আমরা চাই না, আবার সেই প্রতারণার দিন ফিরে আসুক। কিন্তু এনসিপি আপনাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। সময়ের প্রয়োজনে, রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের রাজনৈতিক হয়ে উঠতে হয়েছে—একটি রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম একটি বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। সেই বিকল্প নেতৃত্ব ও স্পৃহাই আমরা আপনাদের সামনে প্রস্তাব করছি। এখন আপনারাই ঠিক করবেন—বাংলাদেশ কোন পথে যাবে, তার ভবিষ্যৎ কেমন হবে। গত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী সরকারের হাতে নিপীড়নের শিকার হয়েছে। এই নওগাঁতেও বহু ভাইবোন নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, কেউ শহীদও হয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ