রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এইসব আগ্রাসন আর মেনে নিব না। সীমান্তে অনেক বাহদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।

তিনি বলেন, যদি আর কোন সীমান্তে পাঁয়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমানে আমার ভাইদের হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করবো। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো।

আজ রোববার (৬ জুলাই) দুপুরে, চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আজকে এখানে এসেছি, ৬৪ জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে। এই দেশে আপনার দেশ, আমার দেশ, শহীদদের রক্তে রঞ্জিত দেশ।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ