শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর রয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল লেখেন, এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। পাশবিক এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত বুধবার চাঁদা না দেওয়ায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিজ দোকান থেকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) টেনেহিঁচড়ে বের করে নির্মমভাবে হত্যা করে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী। হামলাকারীরা তাকে ইট, রড, কংক্রিট ও পাথর দিয়ে উপুর্যুপরি আঘাত করে এবং শরীরের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংগঠনগুলো কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ